টানা ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সঞ্জয় রাউতকে আটক করলো ED
টানা ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সঞ্জয় রাউতকে আটক করলো ED । জমি-দুর্নীতি মামলায় টানা নয় ঘন্টা জেরার পর উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে আটক করলো ইনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)।
এদিন সকালেই সিআরপিএফ জওয়ানদের নিয়ে মুম্বইয়ে সঞ্জয় রাউতের বাড়িতে যান ইডি আধিকারিকরা। তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করতেই এদিন হাজির হন ইডি অফিসার। চলে টানা নয় ঘন্টা জিজ্ঞাসাবাদ।
এই মামলায় ইডি একাধিকবার তাঁকে তলবও করেছে। তবে প্রথমবার হাজিরা দিলেও পরের দুইবার তলবে তিনি হাজিরা এড়িয়ে যান। ১ জুলাই সঞ্জয় রাউত-কে ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। কিন্তু এরপরে ফের ২০ জুলাই তাঁকে তলব করা হলে, ইডি-কে সঞ্জয় রাউতের আইনজীবী জানান, সংসদ অধিবেশন চলায় ব্যস্ত রয়েছেন তিনি। ৭ অগাস্টের পরেই হাজিরা দিতে পারবেন বলে জানান রাউতের আইনজীবী। এরপরেই আজ সাতসকালে সঞ্জয় রাউতের বাড়িতে তল্লাশি।
২০০২ সালে মুম্বাইয়ের একটি হাউজিং কমপ্লেক্সে আর্থিক তছরুপির অভিযোগ ওঠে সঞ্জয় রাউতে বিরুদ্ধে আর তার সহকারী প্রবীন রাউতের বিরুদ্ধে। সেই মামলায় সঞ্জয়ের স্ত্রী বর্ষাকেও জিজ্ঞাসাবাদ করে ইডি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ