মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ২০২২-র কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ২০২২-র কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার জেলার সাংসদ নিশীথ প্রামানিক। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজের বাড়ির অফিসে এই সংবর্ধনা দেন। উপস্থিত ছিলো মাধ্যমিকে রাজ্যে পঞ্চম অনন্যা দেব, উচ্চ মাধ্যমিকে রাজ্যের প্রথম স্থান অধিকারী অধীশা দেবশর্মা সহ অন্যান্যরা।
ছাত্র-ছাত্রীদের হাতে স্মারকসহ ২০ হাজার টাকার আর্থিক চেক তুলে দেন মন্ত্রী নিজেই। এছাড়াও কৃতি ছাত্র-ছাত্রীদের সঙ্গে উচ্চশিক্ষা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামানিক।
কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে সংবর্ধনা পেয়ে খুশি সকল শিক্ষার্থী। উচ্চ মাধ্যমিকে চতুর্থ অনুষ্কা ভট্টাচার্য জানান, এখানে সংবর্ধনা পেয়ে খুশি। এর আগে অনেকতো সংবর্ধনা পেয়েছি তবে এখানে খুব ভালো লাগছে। উনি আমাদের সাথে অনেক কথা বললেন, সময় কাটালেন। আমাদের ভবিষ্যৎ নিয়ে জানলেন। কোনো সহযোগিতা লাগলে জানাতে বললেন। খুব ভালো লাগলো।
করোনা কাটিয়ে গত ২ এপ্রিল থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক (HS) শেষ হয় ২৭ এপ্রিল। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৪৫,০৬৬ জন। ৩৩৭,০২৮ জন ছাত্র উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। ছাত্রীর সংখ্যা ছিল ৪০৮,০৩৮ জন। করোনাভাইরাস পরিস্থিতির জেরে এই প্রথম ‘হোম সেন্টারে’ (নিজের স্কুলে পরীক্ষা) উচ্চমাধ্যমিক হয়। রাজ্য জুড়ে মোট ৬,৭২৭ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল।
উচ্চ মাধ্যমিকে এবার জয়জয়কার হয় দিনহাটার । রাজ্যের প্রথম স্থান অধিকার করে দিনহাটা সোনীদেবী জৈন হাই স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী অধীশা দেবশর্মা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ