বাঁকুড়ায় মা কে খুন করার অভিযোগ ছেলের বিরুদ্ধে
রঞ্জিত ঘোষ,বাঁকুড়া:
হাতুড়ি ও ছুরি দিয়ে মাথায় আঘাত করে নৃশংস ভাবে মাকে খুন করার অভিযোগ উঠলো গুণধর ছেলের বিরুদ্ধে। ঘটনাস্থল বাঁকুড়া জেলার ছাতনার দু'নাম্বার অঞ্চলের চন্ডিদাস পল্লী এলাকা। শনিবার রাত্রে ছাতনা থানার পুলিশ বাড়ির দরজা ভেঙ্গে বছর পঞ্চান্নের মৃত বন্দনা মন্ডল নামে মৃতার নিথর দেহ উদ্ধার করে।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার বিকেল ৫ টা নাগাদ ছাতনা বাজারে কিছুদ্রব্য কিনতে বেরিয়েছিলেন বন্দনা দেবীর স্বামী স্বপন মন্ডল। রাত্রি আটটা নাগাদ বাড়ি ফিরে স্বপন বাবু দেখতে পান তার বাড়ির দরজা জানালা সব ভিতর থেকে বন্ধ, দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোন সাড়াশব্দ না পাওয়ায় স্বপনবাবু আত্মীয়দের নিয়ে ছাতনা থানায় আসেন এবং ছাতনা থানা পুলিশ চন্ডিদাস পল্লীর ওই বাড়িতে গিয়ে দরজা ভেঙে স্বপন বাবুর স্ত্রী বন্দনাদেবীর নিথর দেহ উদ্ধার করে। ছাতনা থানায় স্বপনবাবু লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ছেলের ফাঁসির দাবি করেছেন বন্দনা দেবীর স্বামী স্বপন বাবু।
দেহটিকে প্রথমে ছাতনা সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং পরে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য দেহটিকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কি কারনে এই ঘটনা ঘটলো তা জানার চেষ্টা করছে ছাতনা থানা পুলিশ।
অভিযুক্তকে আজ বাঁকুড়া জেলা আদালতে তোলা হয় বলে জানাযায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ