Latest News

6/recent/ticker-posts

Ad Code

Local News : বিরিয়ানী খেতে যাওয়ার কথা বলে নিখোঁজ মাথাভাঙার যুবতী উদ্ধার

Local News : বিরিয়ানী খেতে যাওয়ার কথা বলে নিখোঁজ মাথাভাঙার যুবতীকে উদ্ধার করলো সাহেবগঞ্জ থানা পুলিশ

সাহেবগঞ্জ থানা



সাহেবগঞ্জ : ঘটনার বিবরণে জানা গিয়েছে গতকাল বুধবার বিকেল তিনটে নাগাদ মাথাভাঙ্গা এলাকার এক যুবতী বাড়ি থেকে বিরিয়ানি খেতে যাওয়ার কথা বলে বেরিয়ে পড়ে। এরপর সন্ধ্যা পেরিয়ে রাত ৭ টার পরেও বাড়িতে না ফেরায় চিন্তিত হয়ে পড়ে তার বাবা মা। তারপর ওই যুবতীর সঙ্গে ফোনেও পরিবারের সদস্যরা কোনরকম যোগাযোগ করতে না পারায় অবশেষে রাতে মাথাভাঙ্গা থানায় নিখোঁজ হওয়ার লিখিত অভিযোগ দায়ের করে ওই যুবতীর পরিবার।

সেই লিখিত অভিযোগের ভিত্তিতে মাথাভাঙ্গা থানার পুলিশ ওই যুবতীর মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে জানতে পারে ওই যুবতী সাহেবগঞ্জ এলাকায় রয়েছে। ততক্ষনাত সাহেবগঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করে মাথাভাঙ্গা থানার পুলিশ।

এরপর বুধবার রাতভর ট্র্যাক করা মোবাইল লোকেশন অনুযায়ী অভিযান চালায় সাহেবগঞ্জ থানা পুলিশ। অবশেষে আজ বৃহস্পতিবার সকালে সাহেবগঞ্জ এলাকা থেকেই ওই যুবতীকে উদ্ধার করে পুলিশ। সাহেবগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে ওই যুবতীকে উদ্ধার করে ইতিমধ্যে মাথাভাঙ্গা থানা ও তার পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে।

মাথাভাঙ্গা থানার পুলিশ এবং তার পরিবারের সদস্যরা এলে ওই যুবতীকে তাদের হাতে তুলে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

তবে কি কারণে বা কি উদ্দেশ্যে ওই যুবতী মাথাভাঙ্গা থেকে সাহেবগঞ্জ এলাকায় এলো এ বিষয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তবে সাহেবগঞ্জ থানার পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে এমনটাই থানা সূত্রে জানানো হয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code