Good Morning: ঘুম থেকে উঠে যা করতে হয় আর করা উচিৎ নয়, জেনে নিন
সকাল সকাল (early rising) ঘুম থেকে ওঠার অভ্যাস করা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো । তবে ঘুম থেকে ওঠেই এমন কিছু কাজ আমরা করি যা মোটেও উচিৎ নয়, এতে ক্ষতি করি নিজেদেরই। আসুন জেনে নেই, ঘুম ভাঙার পর যে কাজগুলো আমাদের প্রতিদিন মনে রাখা উচিৎ (Good Morning) ।
ঘুম থেকে উঠেই বালিশের পাশে রাখা মোবাইলটা হাতে নেওয়া বন্ধ করুন। জোরে জোরে কয়েকবার শ্বাস নিন, এরপর ধীরে ধীরে বিছানায় বসুন। হুট করে বিছানা থেকে নামবেন না। শরীরের ব্যাল্যান্স ঠিক করে অর্থাৎ ঘুমের ঘোর কাটিয়ে তবেই বিছানা ছাড়ুন। (Good Morning)
অনেকে সকালে ঘুম থেকে উঠে বেশ খানিকটা সময় অন্ধকারে থাকেন। তাঁরা হয়তো ভাবেন, হুট করে সূর্যের আলো চোখে পড়লে তা খারাপ হবে। কিন্তু ঘুম থেকে ওঠার পর সূর্য দর্শন শরীর এবং মন দুটোর জন্যই উপকারি। সূর্য দেখেই দিনটা শুরু করুন। (Good Morning)
এরপর ফ্রেশ হয়ে বেশ কিছুটা জল পান করুন। আর একটা সুন্দর সকালের শুরু করুন। (Good Morning)
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ