Wb Madhyamik Result 2022 Live Updates
২০২১ সালে মাধ্যমিকের ফলাফল (Wb Madhyamik Result 2022) প্রকাশিত হয়েছিলো ২০ জুলাই। এবছর ২০২২ সালে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (Wb Madhyamik Result 2022) জুনের ৩ তারিখ প্রকাশ হলো। গতবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিলো ১০০ শতাংশ। যা নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছিলো তীব্র বিতর্ক।
এবছর 7 মার্চ থেকে 16 মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া 11 লক্ষেরও বেশি শিক্ষার্থী সকাল ১০ টার পরে অফিসিয়াল ওয়েবসাইট- wbresults.nic.in, wbbse.wb.gov.in-এ তাদের ফলাফল (Wb Madhyamik Result 2022) দেখতে পাবে। এছাড়াও আরও বেশ কিছু ওয়েবসাইটের ঠিকানা পর্ষদ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে।
৩ রা জুন সকাল ৯ টায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলি আনুষ্ঠানিক ভাবে মাধ্যমিকের ফলাফল (Wb Madhyamik Result 2022) প্রকাশ করবে। এইদিন সকাল ১০ টা থেকে প্রতিটি জেলায় বিভিন্ন কেন্দ্র থেকে বিদ্যালয়ের হাতে মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট তুলে দেওয়া হবে। বিদ্যালয়গুলিতেও এদিন ফলাফল হাতে পাবে ছাত্রছাত্রীরা।
সকাল ১০ টা থেকে অনলাইনে মিলবে মাধ্যমিকের রেজাল্ট (Wb Madhyamik Result 2022)।
আরও পড়ুনঃ WB HS Result Date 2022 - মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২০২২ ঘোষণার তারিখ
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ