সঙ্গীত প্রিয় সমাদৃতা দখল করেছে রাজ্যের মধ্যে অষ্টম স্থান, আনন্দের ঢেউ জলপাইগুড়িতে
জলপাইগুড়ি সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবারে উচ্চ মাধ্যমিক (HS Result 2022) দিয়ে ছিলো সমাদৃতা দাস, বৃহস্পতিবার ফল প্রকাশ হতেই খুশির আবহাওয়া সমাদৃতার পরিবার সহ স্কুলে,৪৯১ নম্বর পেয়ে অষ্টম স্থান পেয়েছে সমাদৃতা।
প্ৰিয় শখ গান, এমনটাই জানালো খুশির আবেগে ভেসে। গান, ছবি আঁকার পাশাপাশি অবসর সময়ে হাতের কাজকে ভালোবাসে সমাদৃতা (HS Result 2022)।
আগামীতে সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হতে চায় বলে জানালো (HS Result 2022)।
অপরদিকে প্রাইভেট কোম্পানিতে কর্মরত সমাদৃতার বাবা জানালেন, খুবই আনন্দ হচ্ছে, আগামীতে মেয়ে যেটা নিয়ে পড়ে এগিয়ে যেতে চায় সেটাই ও পড়বে।
আরও পড়ুনঃ WB HS Results 2022: ৫০০-তে ৪৯৮, পথশিশুদের জন্য কাজ করাই ইচ্ছে অধীশা দেবশর্মার
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ