Online Banking : আর কোনও Loan দেওয়া যাবে না, Notice জারি করল RBI
বিভিন্ন ফিনটেক কোম্পানিগুলি টাকা লেনদেনের (Online Banking) মতো আর্থিক পরিষেবার পাশাপাশি পে লেটার, লোন বা ক্রেডিট কার্ডের ব্যবসায় নেমেছে। সেই তালিকায় রয়েছে আমাজন পে, স্লাইস, সিম্পল, ফি, ওয়ানকার্ড, ইউনি’র মতো সংস্থা। ফলে দেশজুড়ে ঋণের ব্যবসায় রমরমা। এখন থেকে এ ধরনের অব্যাঙ্কিং পিপিআই সংস্থাগুলি আর গ্রাহকদের ঋণ দেওয়ার মতো পরিষেবা (Online Banking) দিতে পারবে না।
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) এই মর্মে নির্দেশিকা জারি করল। এই নিয়ম (Online Banking) লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে ২০০৭ সালের পেমেন্টস অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ, ৩০ জুনের পরে কোনও সংস্থাই গ্রাহকের কার্ডের বিবরণ সংরক্ষণ করে রাখতে পারবে না। পাশাপাশি, এখন যে তথ্য রয়েছে তাও মুছে ফেলতে হবে (Online Banking)। টোকেনের মাধ্যমে ১ জুলাই থেকে অনলাইন কেনাকাটা হবে।
আরও পড়ুনঃ পাত্র চাই এর পাল্টা পাত্রী চাই বিজ্ঞাপন, এবার ভাইরাল - খাঁটি প্রাইমারি শিক্ষক, TET Pass, CBI Verified
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ