একের পর এক ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী
রামকৃষ্ণ চ্যাটার্জী: চিত্তরঞ্জন:-
পূনরায় ছিনতাইয়ের ঘটনা চিত্তরঞ্জন শহরে। রবিবার সন্ধ্যায় ২৭ নম্বর রাস্তায় সুন্দরী টুডু নামক মহিলার হাত থেকে ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরদল।
জানা যায় ৩২নাম্বার রাস্তার বাসিন্দা সুন্দরী টুডু তার আত্মীয়দের সঙ্গে আমলাদহি বাজারে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে দুই বাইক আরোহী এসে সুন্দরী টুডুর হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।ব্যাগের ভিতরে কয়েক হাজার টাকা ছিল বলে জানা গেছে।
ঘটনার সংবাদ পেয়েই সেখানে ছুটে যান ছয়ের পল্লীর ভাইস ওয়ার্ডেন বাপ্পা কুন্ডু। চিত্তরঞ্জন শহরের বুকে পরপর ছিনতাইয়ের ঘটনা ঘটে চলায় অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। বিষয়টি নিয়ে চিত্তরঞ্জন পুলিশ জোর কদমে তদন্ত শুরু করেছে। কিন্তু একের পর এক মহিলাদের ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় চিত্তরঞ্জনে সমস্ত মানুষজন আতঙ্কে রয়েছেন।
গতকাল ৪০নাম্বার রাস্তার এক মহিলার ব্যাগ ছিনতাই ঘটনা ঘটে। কিছু দিন আগে হাসপাতাল থেকে ফেরার পথে মহিলার ব্যাগ ছিনতাই হয়। কয়েক দিনের মধ্যে অনেক ঘটনা ঘটে চলেছে চিত্তরঞ্জনে। প্রশ্ন উঠছে চিত্তরঞ্জন শহরের নিরাপত্তা নিয়ে। রাজ্য পুলিশ ও আর পি এফ থাকা সত্ত্বেও নিরাপত্তা ব্যাবস্থা কোথায় শহরে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ