Latest News

6/recent/ticker-posts

Ad Code

UPSC Civil Service Final Result: ফল প্রকাশ UPSC-র সিভিল সার্ভিস পরীক্ষার, শীর্ষে শ্রুতি শর্মা, কারা হলেন টপার?

UPSC Civil Service Final Result: ফল প্রকাশ UPSC-র সিভিল সার্ভিস পরীক্ষার, শীর্ষে শ্রুতি শর্মা, কারা হলেন টপার?





ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) সিভিল সার্ভিসের ফাইনাল রেজাল্ট 2021 (UPSC Civil Services final result 2021) আজ ইউপিএসসি-র অফিশিয়াল সাইট upsc.gov.in-এ প্রকাশিত হয়েছে। পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করছেন শ্রুতি শর্মা (Shruti Sharma)। চলতি বছর সেরা তিনটি পদই মেয়েদের দখলে। চলুন দেখে নেওয়া যাক টপারদের-



প্রথম স্থান - শ্রুতি শর্মা

দ্বিতীয় স্থান- অঙ্কিতা আগরওয়াল

তৃতীয় স্থান - গামিনী সিঙ্গলা

চতুর্থ স্থান - ঐশ্বর্ষ ভার্মা

পঞ্চম স্থান - উত্তর্ক দ্বিবেদী

ষষ্ঠ স্থান - যক্ষ চৌধুরী

সপ্তম স্থান - সম্যক এস জৈন

অষ্টম স্থান - ইশিতা রাঠি

নবম স্থান - প্রীতম কুমার

দশম স্থান - হরকিরাত সিং রনধাওয়া



প্রিলিমিনারি পরীক্ষা গত 10 অক্টোবর, 2021 এ অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষার ফলাফল 29 অক্টোবর প্রকাশিত হয়েছিল। ২০২০ সালের 7 থেকে 16 জানুয়ারি মেন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এর ফলাফল ঘোষণা হয়েছিল 1লা মার্চ, ২০২২ তারিখে।সাক্ষাৎকার শুরু হয়েছিল 5 এপ্রিল, 26 মে শেষ হয়েছে। এরপরই ফলাফল ঘোষণা করল UPSC।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code