Latest News

6/recent/ticker-posts

Ad Code

কলেজ অধ‍্যক্ষের চেয়ারে তৃণমূল বিধায়ক! ছবি ঘিরে বিতর্ক

কলেজ অধ‍্যক্ষের চেয়ারে তৃণমূল বিধায়ক! ছবি ঘিরে বিতর্ক

Santipur College




শান্তিপুর কলেজের ( Shantipur College ) প্রিন্সিপালের আসনে বসে তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ( Braja Kishore Goswami )। নিজের চেয়ার ছেড়ে পাশের সোফায় রয়েছেন প্রিন্সিপাল চন্দ্রিমা ভট্টাচার্য। সম্প্রতি,রাজ‍্য বিজেপির ফেসবুক পেজে এমন পোস্ট ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।




ফেসবুকে ছবিটি পোস্ট করে বঙ্গ বিজেপির ক‍্যাপশন, ' শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী শান্তিপুর কলেজের অধ্যক্ষের চেয়ারে বসে রয়েছেন, আর অধ্যক্ষ তার চেয়ার ছেড়ে পাশের সোফায় বসে রয়েছেন। এটি শিক্ষা ব্যবস্থার প্রতি চরম অবমাননাকর ঘটনা! তৃণমূলের সৌজন্যে এটাই বাংলার নতুন শিক্ষা মডেল? '




প্রিন্সিপালের চেয়ারে বিধায়কের বসা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। নদিয়ার (Nadia News) শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ( Braja Kishore Goswami )-র অনুরোধেই এই চেয়ারে বসেছেন তিনি। শান্তিপুর কলেজে জেনারেল বডির মিটিং হয়েছিল। সেই বৈঠকেই অধ্যক্ষা চন্দ্রিমা ভট্টাচার্যর ( Chandrima Bhattacharya) চেয়ারে বসেছিলেন ব্রজকিশোর গোস্বামী।




অধ্যক্ষা বলছেন, ' উনি গরমে খুব ঘামছিলেন, মানবিকতার কারণে আমি ওনাকে বসতে বলেছিলাম।' সব মিলিয়ে প্রিন্সিপালের চেয়ারে বিধায়কের বসা নিয়ে চলছে বিতর্ক।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code