UGC: সুখবর! শিক্ষাক্ষেত্রে নয়া উদ্যোগ UGC- র
শিক্ষাক্ষেত্রে নয়া উদ্যোগ নিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি (UGC)। ২০২০ সালের জাতীয় শিক্ষানীতির রূপরেখা অনুসরণ করেই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির পড়ুয়াদেরও এ বার বাধ্যতামূলক ভাবে গবেষকদের ভূমিকায় দেখতে চায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
নির্দেশিকা অনুযায়ী, স্নাতক পড়ুয়াদের এবার গবেষণার জন্য ইন্টার্নশিপের আবেদন জানাতে হবে। এক বছর পড়াশোনার পরে সার্টিফিকেট দেওয়া হবে। দু-বছর পর মিলবে ডিপ্লোমা। তার জন্য ৮ থেকে ১০ সপ্তাহ ইন্টার্নশিপ করতে হবে। এতে ১০ ক্রেডিট পয়েন্ট দেওয়া হবে। ডিপ্লোমা লাভের পর কেউ পড়াশুনায় ইতি টানতে চাইলে তা করতে পারে। দ্বিতীয় এবং চতুর্থ সিমেস্টারের পর মোট দু’বার ৮ থেকে ১০ সপ্তাহ গবেষণার ইন্টার্নশিপের পরে সংশ্লিষ্ট পড়ুয়া ডিগ্রি পাওয়ার যোগ্য হবে।
Read More: SSC Group C Case : 'পার্থর অনুমোদিত উপদেষ্টা কমিটি বেআইনি', কাদের নাম জড়ালো SSC Group C Case -এ
জানা যাচ্ছে ইতিমধ্যে ইউজিসি সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এবিষয়ে নির্দেশিকা পাঠিয়েছে। “গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তি উন্নয়নের একীকরণ হল আত্ম-নির্ভর ভারত (স্বনির্ভর ভারত) এর ভিত্তি। স্নাতক স্তরে রিসার্চ ইন্টার্নশিপের প্রাতিষ্ঠানিকীকরণ NEP 2020-এ এমবেড করা আন্তঃশৃঙ্খলা/বহু-শৃঙ্খলা/ট্রান্সডিসিপ্লিনারি এবং অনুবাদমূলক গবেষণা সংস্কৃতিকে অনুঘটক করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে,” UGC-এর নির্দেশিকায় জানানো হয়েছে।
ন্যাশনাল এডুকেশন পলিসি (NEP) 2020 এর অধীনে ইন্টার্নশিপগুলিকে এখন উন্নীত করা হবে এবং বাধ্যতামূলক করা হবে বলে ঘোষণা করার পরে UGC এই সিদ্ধান্ত নিয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ