Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরবঙ্গেও হাজার হাজার মানুষ যোগ দিচ্ছেন আম আদমি পার্টিতে- সঞ্জয় বসু

আম আদমি পার্টির সংগঠন বাড়ছে পশ্চিমবঙ্গে- সঞ্জয় বসু 

আম আদমি পার্টি



আম আদমি পার্টির সংগঠন বাড়ছে পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গেও হাজার হাজার মানুষ যোগ দিচ্ছেন আম আদমি পার্টিতে। বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাও যোগ দেওয়ার জন্য যোগাযোগ করছেন।  এমনটাই দাবি দলের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা সঞ্জয় বসুর।



বৃহস্পতিবার জলপাইগুড়িতে দলের কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। তাঁর কথায়, " অন্যান্য রাজনৈতিক দলের সাথে আম আদমি পার্টির বিস্তর ফারাক আছে। এখানে দল থেকে কিছু গুছিয়ে নেওয়ার নেই। সরাসরি সরকার বদল করে সরকারি সুবিধা নিতে হবে সকলকেই।"



বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, " আম আদমি পার্টিতে কে গেল তা নিয়ে আমার মাথা ব্যাথা নেই। বিজেপিকে ঠেকাতে তৃণমূল ওই সব দলকে অক্সিজেন দিচ্ছে।" আরও পড়ুনঃ উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল, জেনেনিন কবে পর্যন্ত






সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code