Latest News

6/recent/ticker-posts

Ad Code

14 april : উত্তরে সাড়ম্বরে পালিত হচ্ছে বিষুয়া বা বিষুমা

উত্তরে সাড়ম্বরে পালিত হচ্ছে বিষুয়া বা বিষুমা



মধুসূদন



মধুসূদন রায়, ময়নাগুড়িঃ চৈত্র মাসের শেষ দিনটি যেমন মাসের শেষ দিন তেমনি বাংলা বছরেরও শেষ দিন । প্রত্যেক বৎসরের চৈত্র মাসের শেষ দিনে মহাবিষুব সংক্রান্তি পালন করে রাজবংশী সমাজের বহু মানুষ ।


এই মহাবিষুব সংক্রান্তি বিভিন্ন নামে পরিচিত । কোথাও শিরুয়া পূজা , কোথাও মহাবিষুব সংক্রান্তি , কোথাও আবার বিষুয়া বা বিষুমা । তবে নামের রকমফের থাকলেও আসলে এটি একটি চৈত্র সংক্রান্তি ।

বিষুয়া বা বিষুমা

চৈত্র মাসের এই মহাবিষুব সংক্রান্তিতে সকাল থেকে শুরু হয় পুজোর প্রস্তুতি । জঙ্গল থেকে সংগ্রহ করে আনা হয় বিষ ঢেকিগাছ , রসুনের কান্ড , গাঁজার ডাল সহ বিভিন্ন বিষাক্ত পাতা । সেগুলি জলে চুবিয়ে ঘরের দরজার মাথায় টাংগিয়ে দেওয়া হয় ।

রাজবংশী মানুষের বিশ্বাস এতে বাড়ির সমস্ত দূষিত, বিষাক্ত বিষয়ের নাশ হয় । এরপর আটকালাই-বাটকালাই খাওয়া হয় । দুপুরে রান্না করা হয় চৌদ্দ শাক সব্জি , নিমপাতা ভাজা সহ টকডাল । এই গোটা প্রক্রিয়ার মাধ্যমে সারাদিন ধরে পালিত হয় বিষুয়া বা বিষুমা সংক্রান্তি ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code