Latest News

6/recent/ticker-posts

Ad Code

সংসার ভাঙল হিরো আলমের! তালাক দিল দ্বিতীয় স্ত্রী

সংসার ভাঙল হিরো আলমের! তালাক দিল দ্বিতীয় স্ত্রী

Hero Alom



তিন বছরের মাথায় সংসার ভাঙল বাংলাদেশের তারকা (Bangladesh Actor) হিরো আলমের। হিরো আলম কে তালাকের নোটিস পাঠিয়েছেন দ্বিতীয় স্ত্রী নুসরত জাহান। যদিও আলমের দাবি, তিনি এখনও পর্যন্ত তালাকের কোনও নোটিস হাতে পাননি। বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গেও যথেষ্ট জনপ্রিয় হিরো আলম ওরফে আশরাফুল আলম।




অনলাইনে তাঁর গানের ভিডিওগুলি হাসির খোরাক হলেও লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। জানা গিয়েছে, বগুরায় থাকেন তাঁর প্রথম স্ত্রী। সন্তানও রয়েছে তাঁদের। পরে ঢাকায় নুসরত জাহান সাথীর সঙ্গে সংসার শুরু করেন তিনি।




গত কয়েক বছর ধরে তাঁরা জুটিবদ্ধভাবে কাজও করছেন। নুসরত বলেন, হিরো আলমের সঙ্গে আমার বিয়ে হয় ২০১৯ সালে। আমাদের সংসার খুব ভাল চলছিল। আমি জানতাম ওর আগের পক্ষের বউ, সন্তান রয়েছে। তবে আমার কাছে হিরো আলম বলেছিল তার প্রথম বউকে তালাক দিয়েছে। এরপর আমি খোঁজ খবর নিয়ে জানতে পারি তা মিথ্যা এবং নিয়মিত যোগাযোগ রয়েছে সেই পরিবারে। এরপর থেকে আমার সঙ্গে হিরো আলমের সংসার জীবনের ঝামেলা শুরু হয়।




এখানেই শেষ নয়, হিরো আলমের একাধিক নারীসঙ্গের অভিযোগও আনেন নুসরত। তিনি বলেন, আমি গত ৮ মাস ধরে আমার বাবা মায়ের সঙ্গে থাকছি। তবে আলমের সঙ্গে কাজের সুবাদে যোগাযোগ আছে। আমাকে বিভিন্ন ভাবে হিরো আলম ভয় দেখিয়ে রাখত। নিজেকে স্টার মনে করে তুচ্ছ-তাচ্ছিল্য করত সে। এমনকী আলমের ভাড়া বাড়িতে আমার ৯ লক্ষ টাকার আসবাবপত্রও আমি রেখে এসেছি। আমি সংসার করার অনেক চেষ্টা করেছি। ওর মধ্যে নারীর নেশা বেশি। আমি আমার সম্মান নিয়ে সরে এসেছি।




তবে বাংলাদেশের সংবাদমাধ্যমকে হিরো আলম জানান, তিনি এখনও তালাকের কাগজ হাতে পাননি। লোকমুখে শুনেছেন, নুসরত তাকে তালাক দিয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code