নাটকীয় মোড়! CBI -এ নয়, SSKM -এ গেলেন অনুব্রত মণ্ডল
CBI দপ্তর নিজাম প্যালেসে নয় গেলেন SSKM -এ। আজ সিবিআই দপ্তরের হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। সেই মতো বীরভূম থেকে কলকাতার বাড়িতে পৌঁছেছেন তিনি। সিবিআইয়ের পঞ্চমবার তলবে হাজিরা দিতে সকাল বেলা গাড়ি করেও বেড়িয়েছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে তাঁর গাড়ি এসএসকেএমের যায়।
এই নিয়ে পঞ্চমবার সিবিআই তলব করেছে তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। এর আগে চারবারেই তিনি হাজিরা দেননি। প্রত্যেকবার হাজিরার আগে অসুস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। আর এবারেও অসুস্থ তিনি।
জানা যায়, বুকে সমস্যা নিয়ে SSKM এ গিয়েছেন তিনি। এসএসকেএমের উডবার্ন ব্লকে নিয়ে যাওয়া হয় তাঁকে। স্বাস্থ্য পরীক্ষার পর একজন মেডিসিন বিশেষজ্ঞ এবং একজন চেস্ট মেডিসিন বিশেষজ্ঞকে অনুব্রতর ঘরে ঢুকতেও দেখা যায়।
এদিকে, সূত্রের খবর, নিজাম প্যালেসে অনুব্রতর স্বাস্থ্যের কথা ভেবে আগেভাগেই মেডিকেল টিমের ব্যবস্থা করেছে সিবিআই।
এদিকে অনুব্রত মণ্ডলের আইনজীবী জানান, সিবিআইকে অসুস্থতাথ কথা জানাবেন। পাশাপাশি একজন অসুস্থ এবং বয়ঃজ্য়েষ্ঠ মানুষকে হেনস্তা করার অভিযোগ করবেন বলে জানান।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ