Latest News

6/recent/ticker-posts

Ad Code

গাঁজা বিক্রির বিরুদ্ধে অবস্থান গ্রামবাসীদের

গাঁজা বিক্রির বিরুদ্ধে অবস্থান গ্রামবাসীদের

গ্রামবাসী



ময়নাগুড়ি , ১৫ এপ্রিলঃ গাঁজা বিক্রির প্রতিবাদে অবস্থান গ্রামবাসীদের। শুক্রবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের রথেরহাট-২ নম্বর বুথ এলাকায়।

গ্রামবাসীদের অভিযোগ , দীর্ঘদিন ধরেই ওই এলাকার একটি বাড়িতে গাঁজা বিক্রি করা হয়। গ্রামের যুব সমাজ বিশেষ করে এলাকার পড়ুয়ারা সেখান থেকে গাঁজা কিনে সেবন করে। যার ফলে এলাকার যুবসমাজের ক্ষতি হচ্ছে। পড়ুয়ারাও কম বয়সে গাঁজা সেবনের ফলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে বলে অভিযোগ । 

সেই অভিযোগের ভিত্তিতে গ্রামবাসীদের একাংশ বিশেষ করে মহিলারা এদিন ওই বাড়ির সামনে অবস্থান করে গাঁজা বিক্রি বন্ধের দাবি করে। যদিও ওই বাড়ির সদস্যরা গাঁজা বিক্রির কথা অস্বীকার করে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে গ্রামবাসীরা তাদের অভিযোগ জানায়। কিন্তু অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে খোঁজ করে এদিন কোনো গাঁজা পায়নি। অবশেষে পুলিশি আশ্বাসে অবস্থানকারীরা তাদের অবস্থান তুলে নেয়। তবে ভবিষ্যতে ওই বাড়িতে গাঁজা বিক্রি করলে গ্রামবাসীরা উপযুক্ত পদক্ষেপ নেবেন বলে হুঁশিয়ারি দেন।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code