উচ্চমাধ্যমিক পরীক্ষার পরিবর্তিত রুটিনের সাথে আরও এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা
আজ সংসদ প্রকাশ করলো নতুন পরিবর্তিত রুটিন। নতুন রুটিন অনুসারে ১৩ এপ্রিলের নির্ধারিত পরীক্ষা ১৮ এপ্রিল হবে। তবে ১৬ এপ্রিলের পুর্ব নির্ধারিত পরীক্ষা ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে, ১৮ এপ্রিলের পূর্ব নির্ধারিত পরীক্ষা ২৫ এপ্রিলে অনুষ্ঠিত হবে এবং ২০ এপ্রিলের পূর্ব নির্ধারিত পরীক্ষা ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে।
একই সাথে CWSN পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিও জারি করলো সংসদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, CWSN পরীক্ষার্থীরা অতিরিক্ত সময় এবং লেখকের জন্য আবেদন করতে পারবে।
আবেদন করতে বিদ্যালয়ের প্রধানশিক্ষকের সাথে যোগাযোগ করতে হবে। সেই সাথে লাগবে প্রয়োজনীয় কিছু কাগজ। সংসদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,-
Documents needed for Writer (লেখকের জন্য যে সমস্ত তথ্য প্রয়োজন)
1. Attested photocopy of Admit Card. 2. Passport size photo of the applicant (4 copies) and the writer (4 copies). 3. Attested photocopy of Disability Certificate issued by Government Hospital. 4. Educational qualifications of the writer should not exceed Class-XI/Class-X.
The qualification should be authenticated by the Head of the Institution. 5. Attested photocopy of permission letter issued by WBBSE, if any.
Documents needed for Extra time (অতিরিক্ত সময়ের জন্য যে সমস্ত তথ্যের প্রয়োজন)
1. Photo copy of Admit Card. 2. Two copies of passport size photo of the applicant. 3. Attested photocopy of Disability Certificate issued by Government Hospital. 4. Attested photocopy of permission letter issued by WBBSE, if any.
এই সাথে বলা হয়েছে, আবেদনের সময় Centre Name, Centre Code এবং আবেদনকারীর Mobile Number অবশ্যই দিতে হবে।
আবেদনের আগে বিজ্ঞপ্তিটি দেখে নিন- Notification
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ