Latest News

6/recent/ticker-posts

Ad Code

সারাদিনে ৯২ শতাংশ ভোট পড়লো বাংলার প্রথম দফা নির্বাচনে!

সারাদিনে ৯২ শতাংশ ভোট পড়লো বাংলার প্রথম দফা নির্বাচনে!
সারাদিনে ৯২ শতাংশ ভোট পড়লো বাংলার প্রথম দফা নির্বাচনে! 

কলকাতা, সংবাদ একলব্য: সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্যে প্রথম দফার ভোটের হার ৯১.৫২ শতাংশ। আর প্রথম দফার ভোটেই রেকর্ড গড়ার হাতছানি দিচ্ছে বাংলা। দ্বিতীয় দফার ভোটে পর মোট কত শতাংশ ভোট পড়বে তার ওপর রেকর্ড নির্ভর করছে।




রাজ্যে প্রথম দফায় বিকেল ৫টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে শমসেরগঞ্জ আসনে। সেখানে ভোটদানের হার ৯৫.৩৪ শতাংশ। ভগবানগোলায় ভোট পড়েছে ৯৫.৩১ শতাংশ। নন্দীগ্রামে ভোট পড়েছে ৯০.০৩ শতাংশ। বহরমপুর আসনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮৯.৬০ শতাংশ। ৯২ শতাংশ ভোট পড়ল গোটা দিনে! দেশে সর্বকালীন রেকর্ড গড়ার সম্ভাবনা জাগাল পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট।



৫টা পর্যন্ত ৯০ শতাংশ ভোটদান! ভোটদানের হারের নিরিখে দেশের সব রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড গড়েছিল অসম। চলতি বিধানসভা ভোটে সেখানে ভোট পড়েছে ৮৫.৩৮ শতাংশ। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে এখনও পর্যন্ত শীর্ষে ছিল পুদুচেরি। চলতি বিধানসভা নির্বাচনে পুদুচেরিতে ভোটদানের হার ছিল ৮৯.৯৩ শতাংশ। সেই দুই রাজ্যকে পিছনে ফেলল পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট। তবে চলতি বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট ভোটদান কত হবে, তা জানা যাবে দ্বিতীয় দফার পরেই। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code