IPL 2022: বিনামূল্যে মোবাইলেই দেখা যাবে IPL, কীভাবে?
আইপিএল ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে এক বিশাল জায়গা করে নিয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) নিয়ে উত্তেজনা তুঙ্গে। টিভি ছাড়া একমাত্র ডিজনি+হটস্টারেই দেখা যায় খেলা। এবার ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ অফার আনল জিও। নয়া প্ল্যান রিচার্জ করলে একদম বিনামূল্যেই দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টার।
৪৯৯ থেকে ৩১১৯ টাকা পর্যন্ত রিচার্জের পাশাপাশি এবার ৫৫৫ এবং ২৯৯৯ টাকার প্ল্যানেও পাওয়া যাবে আইপিএল দেখার সুযোগ। তবে গত ২৮ দিন ধরে যাদের জিও প্ল্যান চলছে অবিরাম তারাই এই সুযোগ পাবেন।
৫৫৫ টাকার প্ল্যান একটি ডেটা অন প্ল্যান। যেখানে বেসিক প্ল্যানের ডেটার পরও আরও অতিরিক্ত ডেটা পাবেন এই রিচার্জের পর। তবে এসএমএস বা ফ্রি কলের সুবিধা নেই। এই প্ল্যানে ৫৫ দিনের জন্য প্রতিদিন ১ জিবি করে অতিরিক্ত ডেটা ব্যবহারের সুযোগ থাকবে। আর এক বছরের জন্য ডিজনি প্লাস হটস্টার ব্যবহার করতে পারবেন আপনি।এই প্ল্যানে শুধুমাত্র ফোনেই দেখতে পাবে ডিজনি প্লাস হটস্টার। টিভি কিংবা ল্যাপটপে দেখতে পাবেন না।
২৯৯৯ টাকা প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি অতিরিক্ত ডেটা ব্যবহারের সুযোগ পাবেন সাথে ১০০ এস এম এস প্রতিদিন। এছাড়া হটস্টারের বাড়তি সুযোগটি পাবেন একদম এক বছর পর্যন্ত। তবে যদি টিভি বা ল্যাপটপে দেখতে চান আইপিএল সেক্ষেত্রে ১৪৯৯ কিংবা ৪১৯৯ টাকা রিচার্জ করলে সেই সুবিধাও পেয়ে যাবেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ