Latest News

6/recent/ticker-posts

Ad Code

Petrol and Diesel Price Hike: মাথায় হাত ! আবার বৃদ্ধি পেলো জ্বালানির দাম

Petrol and Diesel Price Hike: এক সপ্তাহে মোট ৬ বার বৃদ্ধি পেলো জ্বালানির দাম

Petrol and Diesel Price Hike



সপ্তাহের শুরুতে ফের বাড়ল জ্বালানি তেলের দাম (Petrol and Diesel Price Hike)। সোমবার লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ল ৩০ পয়সা। আর ডিজেলের ৩৫ পয়সা।


এই নিয়ে এক সপ্তাহে মোট ৬ বার বৃদ্ধি পেলো জ্বালানির দাম। সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দাবি করছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে এ দেশের জ্বালানি তেলের দামের উপর।

রাজধানীতে যেখানে ৯৯ টাকা ১১ পয়সায় মিলছিল ১ লিটার পেট্রোল। সোমবার সকালে সেখানে ৯৯ টাকা ৪১ পয়সা খরচ করলে পাওয়া যাচ্ছে ১ লিটার পেট্রোল। রবিবার পর্যন্ত দিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম ছিল ৯০ টাকা ৪২ পয়সা। আজ থেকে তাই হয়ে গেল ৯০ টাকা ৭৭ পয়সা। স্থানীয় করের উপরে ভিত্তি করে জ্বালানি তেলের মূল্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে।


উল্লেখ্য, সাড়ে চারমাসের দীর্ঘ বিরতির পর এনিয়ে ষষ্ঠতম বার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল। উত্তরপ্রদেশ এবং পঞ্জাবের মতো রাজ্যগুলির বিধানসভা নির্বাচনের আগে গত ৪ নভেম্বর থেকে দাম বৃদ্ধি থমকে যায়। সেই সময়কালে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৩০ মার্কিন ডলার বেড়ে গিয়েছিল। 

১০ মার্চ ভোটের ফল প্রকাশের পরেই  বোঝা গিয়েছিল ফের জ্বালানি তেলের দাম বাড়তে চলেছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code