RCB-র জার্সিতে অনন্য রেকর্ড গড়লেন বিরাট কোহলি
টানা ১৫ মরসুম ধরে খেললেও আইপিএল ট্রফি জিততে পারেননি কোহলি। তবে এ বারের আইপিএল খেলতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জার্সিতে অনন্য রেকর্ড গড়লেন বিরাট কোহলি।
রবিবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে পঞ্জাব কিংসের বিরুদ্ধে আরসিবি-র হয়ে ২০৮তম ম্যাচে ২০০তম ইনিংস খেলে ফেললেন বিরাট কোহলি।
আরসিবি-র হয়ে ১টি চার ও ২টি ছয়ে দলের হয়ে ২০০তম ইনিংসে ২৯ বলে ৪১ রানে অপরাজিত থাকেন বিরাট। .
১৫ মরসুম টানা একটা দলের খেলার নজির আর কোনও ক্রিকেটারের নেই। এক আইপিএল ফ্রাঞ্চাইজির হয়ে এত ইনিংস আর কোনও ক্রিকেটার খেলেননি।
বিরাটের পর এক আইপিএল ফ্রাঞ্চাইজির হয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সুরেশ রায়না। তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে মোট ১৭১টি ইনিংসে ব্যাট হাতে ক্রিজে নেমেছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ