Aadhaar Card: প্রতারকদের হাত থেকে বাঁচতে Aadhaar কতৃপক্ষের বিশেষ নির্দেশ , জেনে নিন এখনি
আধার (Aadhaar Card) বর্তমান সময়ে একটি অতি প্রয়োজনীয় একটি ডকুমেন্ট। বিশেষ করে যে কোন সরকারী প্রকল্পের সুযোগ সুবিধা গ্রহণ করতে গেলে সবার আগেই যে ডকুমেন্টটির প্রয়োজন পরে সেটি হলো আধার কার্ড। আর তাই আধার কার্ড (Aadhaar Card) বানানোর জন্য সাধারণের মধ্যে চাহিদা প্রবল।
আর এই চাহিদার সুযোগ নিচ্ছে কিছু প্রতারক। সহজে আধার কার্ড (Aadhaar Card) বানিয়ে দেওয়ার নাম করে আপনাকে যে আধার কার্ড হাতে দিচ্ছে সেটি নকল নয়তো ? আপনি কি জানেন আপনার কাছে যে আধার কার্ড রয়েছে সেটি আসল ?
এই বিষয়েই আধার (uidai) কতৃপক্ষ বেশ কিছুদিন থেকেই প্রচার চালাচ্ছে। কীভাবে জানবেন আপনার কাছে যে আধার কার্ড রয়েছে সেটি আসল না নকল ?
আধার কার্ড (Aadhaar Card) ভেরিফাই করবার জন্য প্রথমে যেতে হবে নীচের লিঙ্কে-
উপরের লিঙ্কে ক্লিক করবার পরই একটি পেজ ওপেন হবে , সেখানে আপনার আধার নাম্বারটি দিয়ে একটা ক্যাপচা প্রদান করে Proceed and verify এ ক্লিক করতে হবে।
সাথে সাথে দেখা যাবে আপনার কার্ডটি (Aadhaar Card) আসল না নকল। আসল হলে নীচের ছবির মতন লেখা আসবে, যেখানে আপনার আধার নাম্বারের পাশে লেখা থাকবে EXISTS- Aadhaar Verification Completed, এবং সেই সাথে জেন্ডার, স্টেট, এবং মোবাইলের শেষ তিনটি ডিজিট শোক করবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ