Latest News

6/recent/ticker-posts

Ad Code

আপনি কি নার্সিং করতে চান? হাতে আর মাত্র দুদিন! কবে পরীক্ষা?

ANM GNM Admission
ANM-GNM Admission Test Form 

এডুকেশনাল ডেস্ক, সংবাদ একলব্য: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস এগজামিনেশন বোর্ড (WBJEEB) ২০২৬ সালের এএনএম (আর) এবং জিএনএম নার্সিং কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষার অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানোর পাশাপাশি পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ দিনক্ষণ জানানো হয়েছে।


ANM GNM পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ ও সময়:

বোর্ডের প্রকাশিত তালিকা অনুযায়ী উল্লেখযোগ্য তারিখগুলি হলো:

অনলাইন আবেদন ও ফি জমা: ২৫ মার্চ থেকে ২২ এপ্রিল, ২০২৬ পর্যন্ত।

আবেদন সংশোধন (Correction Window): ২৪ এপ্রিল (শুক্রবার) থেকে ২৬ এপ্রিল (রবিবার) পর্যন্ত প্রার্থীরা তাদের আবেদনে কোনো ভুল থাকলে তা সংশোধন করতে পারবেন এবং সংশোধিত কনফার্মেশন পেজ ডাউনলোড করতে পারবেন।

অ্যাডমিট কার্ড প্রকাশ: ৪ জুন (বৃহস্পতিবার) থেকে ১৪ জুন (রবিবার) দুপুর ১:৩০ পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

পরীক্ষার তারিখ: ১৪ জুন, ২০২৬ (রবিবার)। পরীক্ষা চলবে দুপুর ১২:০০টা থেকে ১:৩০টা পর্যন্ত।

ফলাফল প্রকাশের তারিখ পরবর্তীতে বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। বোর্ড কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই সমস্ত তারিখগুলি সাময়িক এবং বিশেষ পরিস্থিতিতে এগুলি পরিবর্তন করা হতে পারে।


নার্সিং পেশায় আগ্রহী ছাত্রছাত্রীদের নিয়মিত খবরের জন্য বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট নজর রাখতে অনুরোধ করা হয়েছে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code