একই পরিবারের আটজন সদস্য ডাইনি সন্দেহে ঘরছাড়া
অভীক মিত্র - ডিজিটাল যুগে দাড়িয়েও "ডাইনি" অপবাদ! শুনতে অবাক লাগলেও এরকমই ঘটনার সাক্ষী বীরভূম জেলার পাড়ুই থানার রহমতপুর গ্রাম । এই গ্রামের একই পরিবারের আটজন সদস্য ডাইনি সন্দেহে ঘরছাড়া ।
ঘটনা জানাজানি হতেই প্রশাসনের তরফ থেকে এলাকায় কাউন্সেলিং-র ব্যবস্থা করা হয়েছে ।পাশাপাশি বসানো হয়েছে পুলিশ ক্যাম্প ।
আদিবাসী পরিবারের দাবি তাদেরকে ঘরছাড়া করা হয়েছে । যদিও গ্রামের মোড়লের দাবি তাদের ঘরছাড়া করা হয়নি তবে তাদের চলাফেরা অন্যধরনের ছিল, মরার মাথা নিয়ে কাজ করতো এলাকায় ভূতের আনাগোনা তৈরি হয়েছিল ।
বোলপুর শ্রীনিকেতন ব্লকের বিডিও শেখর সাই বলেন, "প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিষয়টির ওপর নজরদারি রাখা হচ্ছে ।"
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ