করোনার কবলে করিশ্মা, উদ্বিগ্ন ফ্যানরা
দীর্ঘ দুবছর ধরে চলছে করোনার দাপাদাপি। ভাইরাসের এই দাপাদাপিতে প্রাণহানিও হয়েছে অনেক। আক্রান্ত হয়েছেন একাধিক সেলিব্রিটিও। এবার করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর।
এদিন সোশ্যাল মিডিয়ায় পাপরাজ্জিদের পোস্ট করা একটা ভিডিওতে দেখা যায়, কাজলের সঙ্গে কথা বলছেন করিনা। ভিডিওতে দেখা যাচ্ছে কাজলের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছেন করিনা কপূর খান। একে অপরের খবরা খবর নেওয়ার সময়ই করিনা কপূর খান জানালেন যে, করোনা আক্রান্ত হয়েছেন করিশ্মা কপূর।
করিশ্মার করোনা আক্রান্তের খবর জানাজানি হতেই উদ্বিগ্ন ভক্তরা। সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁরা করিশ্মা কপূরের দ্রুত সুস্থতা কামনা করছেন। এই মুহুর্তে তার শারিরীক অবস্থার কোনোরুপ আপডেট পাওয়া যায়নি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ