Baha Parab: নাচ ও গানের মাধ্যমে তিন দিন ধরে পালন করা হলো বাহা পরব
পশ্চিম বর্ধমান, রামকৃষ্ণ চ্যাটার্জীঃ
পশ্চিম বর্ধমানের আসানসোলের হারামডি গ্রামে আদিবাসীদের বাহা পরব নাচ ও গানের মাধ্যমে মহা ধুমধামের সাথে পালন হল।
দামোদর নদীর তীরে ইস্কো কারখানা পার্শ্ববর্তী হারামভি গ্রামে আদিবাসী সম্প্রদায়ের বাহা পরব তিন দিন ধরে পালন করা হলো ।
প্রথমে জঙ্গল পরিষ্কার করে, দ্বিতীয় দিনে জঙ্গলের গাছকে পুজো করে তাদের ফল খাবার অনুমতি ও ফুলে পুজো করা অনুমতি নিয়ে এই বাহা পরব শুরু হয় - যাকে বাহা বঙ্গা বলা হয়। তৃতীয় দিনে বাহা বাসকি, যার উদ্দেশ্য হচ্ছে একে অপরের গায়ে নিয়ম মেনে জল ঢালে।
আদিবাসীদের কিছু নিয়ম মেনে এই জল দেওয়া চলে- সবাই সবাইকে দিতে পারেনা। এই জল প্রকৃতির এই জল দিয়ে তারা বাহা পরবে রং খেলে। কৃত্রিমভাবে কোন রং তারা ব্যবহার করে না। কারণ প্রকৃতির পূজারী তারা, তাই প্রকৃতির দেয়া জল দিয়ে বাহা উৎসব পালন করেন তারা।
সারাদিন ধরে নাচ গান করে একে অপরকে নিয়ম মেনে জল দিয়ে এই বাহা উৎসবের পালন করা হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ