Latest News

6/recent/ticker-posts

Ad Code

চুটিয়ে প্রেম করার পর ভারতীয় বংশোদ্ভূত কন্যা ভিনি রমনকে বিয়ে করলেন গ্লেন ম্যাক্সওয়েল

চুটিয়ে প্রেম করার পর ভারতীয় বংশোদ্ভূত কন্যা ভিনি রমনকে বিয়ে করলেন গ্লেন ম্যাক্সওয়েল






আইপিএলে (IPL 2022) নামার আগে শুভ কাজটা সেরে নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। 



দীর্ঘ ৫ বছর ভারতীয় বংশোদ্ভূত কন্যা ভিনি রমনের (Vini Raman) সঙ্গে চুটিয়ে প্রেম করেন গ্লেন ম্যাক্সওয়েল।



রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) টুইট করে শুভেচ্ছা জানিয়েছে নবদম্পতিকে। ২০২০ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে ভারতীয় রীতি মেনে ম্যাক্সওয়েল ও ভিনির বাগদান পর্ব হয়। 



গত মাসে তাঁদের বিয়ের তামিল নিমন্ত্রণপত্র ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। করোনা পরিস্থিতির কারণেই বিয়ের দিন পিছিয়ে দিতে তাঁরা বাধ্য হয়েছিলেন।


ভিনি রমন এক তামিল ব্রাহ্মণ পরিবারের মেয়ে। চেন্নাইয়ে তাঁদের বাড়ি রয়েছে। কিন্তু তাঁর জন্ম ম্যাক্সওয়েলের দেশেই। বর্তমানে ভিনি পেশায় একজন ফার্মাসিস্ট। গত মরশুম থেকে আরসিবিতে খেলছেন ম্যাক্সওয়েল।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code