Latest News

6/recent/ticker-posts

Ad Code

AAP in Panchayat Elections: এবার AAP-র টার্গেট বাংলা

এবার আপ-এর টার্গেট বাংলা

AAP in Bengal




দিল্লির গণ্ডি ছাড়িয়ে প্রথমবার পাঞ্জাব দখল করেছে আম আদমি পার্টি। আর পাঞ্জাব দখলের পর এবার বাংলার মাটিতে নিজেদের স্থাপন করতে কাজ শুরু করে দিয়েছি বলেই খবর। জানা যাচ্ছে ইতিমধ‍্যে হাইকমান্ডের কথা মতো কাজ শুরু হয়ে গিয়েছে।




পাঞ্জাব বিধানসভা নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করছে আপ। এরপরেই জেলায় জেলায় তৎপরতা দেখা যাচ্ছে আপের। এবার অরবিন্দ কেজরিওয়ালের নজর অন্য রাজ্যে । বিশেষ নজর বাংলায়। শুরুতে কেজরিওয়ালের দলের লক্ষ্য, আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে আপের।




বাংলার রাজনীতিতে অন্য বিকল্পের সন্ধান দিতেই জোরকদমে ময়দানে নেমেছে কেজরিওয়ালের দল। আম আদমি পার্টি-র এরাজ্যের মুখপাত্র বলেন, পঞ্চায়েত নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বিতা করব এই রাজ্যে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কেজরিওয়ালের ভাল সম্পর্ক। কিন্তু এখানে রাজনৈতিক লড়াই হবে।




ইতিমধ‍্যে রাজ‍্যের বেশ কিছু জায়গায় জায়গায় কেজরিওয়ালের ছবি সহ আম আদমি পার্টির পোস্টার দেখা যায়। শুরু হয়েছে লিফলেট বিলি। আবার কোথাও সদস‍্য হতে জানানো হচ্ছে আহ্বান।




বুধবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ভগবন্ত মান। তার আগে রবিবার ভাবী মুখ্যমন্ত্রীকে নিয়ে অমৃতসরে রোড শো করেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code