সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে বিশেষ সিদ্ধান্ত রাজ্যের
আজ ৯২ বছর বয়সে পৃথিবী থেকে চির বিদায় নিয়েছে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। কুইন অফ মেলোডির মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, রাহুল গান্ধী, বলিউডের অভিনেতা অভিনেত্রীরা।
ইতিমধ্যে, কেন্দ্রের তরফে দুইদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষনা দিয়েছে। এর মধ্যেই রাজ্যের তরফে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হল। আগামীকাল অর্থাৎ সোমবার (৭ ফেব্রুয়ারি) অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রবীন্দ্রসদনে লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে। পাশাপাশি আগামী ১৫ দিন রাজ্যের বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের উদ্যোগে লতা মঙ্গেশকরের গান বাজানো হবে।
অর্থ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত অফিস, শহর ও গ্রামাঞ্চলের স্থানীয় সংস্থা, কর্পোরেশন, ও শিক্ষাঙ্গন আগামীকাল (৭ ফেব্রুয়ারি) বন্ধ থাকবে ভারতরত্ন লতা মঙ্গেশকরের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ