Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রয়াত রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে

প্রয়াত রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে

Sadhan Pande




প্রয়াত রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। রাজ্যের ক্রেতাসুরক্ষা দফতর সামলেছেন তিনি। মানিকতলার তৃণমূল বিধায়ক। টানা ৬ বার জিতেছেন বটতলা বিধানসভা কেন্দ্র থেকে।২০১১ থেকে মানিকতলা কেন্দ্রে জয়ী। তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতার পাশে ছিলেন।



কিছুদিন আগেও তৃণমূল বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডের শারীরিক অবস্থা ভালো ছিল না বলেই জানা গিয়েছিল। ২০২১-এর জুলাই নাগাদ ভেন্টিলেশনে ছিলেন মানিকতলার বিধায়ক। ফুসফুসে সংক্রমণ ছিল। রক্তচাপ ও হার্টবিট অনিয়মিত চলছিল।



মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুতে শোক প্রকাশ করে ট্যুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee) লিখেছেন, ‘দীর্ঘদিন ধরে সুন্দর সম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে গভীর ভাবে মর্মাহত। তাঁর পরিবার, বন্ধু, অনুগামীদের প্রতি গভীর সমবেদনা।



দলীয় সূত্রে খবর, মুম্বই থেকে আজই নিয়ে আসা হচ্ছে সাধন পাণ্ডের মরদেহ। রাতে সাধন পাণ্ডের মৃতদেহ রাখা থাকবে পিস হাভেনে। আগামিকাল শেষকৃত্য সম্পন্ন হবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code