ভারতে কৃষকদের জন্য চালু হল ‘কিষাণ ড্রোন’ পরিষেবা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের কৃষকদের সাহায্য করার লক্ষ্যে একটি বিশেষ অভিযানে বিভিন্ন শহরে ১০০টি কিষাণ ড্রোন পরিষেবা চালু করলেন। ভারতজুড়ে ক্ষেতে কীটনাশক স্প্রে করার জন্য এই কিষাণ ড্রোন ব্যবহার করা হবে। কৃষকদের প্রযুক্তিগত দিক দিয়ে নানা ভাবে সাহায্য করা হবে বলে বাজেটে আগেই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
কিষাণ ড্রোন পরিষেবার ফলে জমিতে সার দেওয়া, কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে সুবিধা পাবেন কৃষকরা। তাছাড়া জমির কোথায় ফসলের কেমন অবস্থা, তাও সহজে নজর রাখতে পারবেন কৃষকরা। সরকারি এবং বেসরকারি যুগ্মভাবে কৃষকদের হাতে প্রযুক্তিগত সাহায্য পৌঁছে দেওয়ার কথা হয়েছিল ভারতের এবারের বাজেটে।
পাশাপাশি সরকার জৈব পদ্ধতিতে কৃষিকাজের উপর জোর দিয়েছে। রাসায়নিক মুক্ত কৃষিকাজ করার কথা বহুদিন ধরে হচ্ছে। গঙ্গার দুপাশ দিয়ে প্রাথমিক পর্যায়ে এই রাসায়নিকবিহীন কৃষিকাজ শুরুর কথা বলা হয়েছে বাজেটে। এই আবহে আজ থেকে দেশের বিভিন্ন জায়গায় চালু হল কিষাণ ড্রোন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ