Latest News

6/recent/ticker-posts

Ad Code

লজ্জার রেকর্ড গড়লেন বিরাট কোহলি!

Virat: লজ্জার রেকর্ড গড়লেন বিরাট কোহলি!





এক সময় বিপক্ষের বলের ত্রাস ছিলেন। আর এখন তিনিই গড়ছেন লজ্জার রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচের রোহিতের ভারত যখন ক‍্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশের লক্ষ‍্যে ঝাপিয়েছে তখন কোহলি আউট হলেন শূন‍্য রানে।




২০১৯-র পর একটা সেঞ্চুরিও আসেনি কোহলির ব‍্যাট থেকে। নিজের পুরোনো পারফরমেন্সে ফিরতে পারছেন না কোহলি। এদিনও লেগ সাইডের বলে ফ্লিক করতে গিয়ে শাই হোপের হাতে ক্যাচ তুলে দিলেন। চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিন ম্যাচে কোহলির মোট সংগ্রহ ২৬। প্রথম ম্যাচে ৮ এবং দ্বিতীয় ম্যাচে ১৮ রান তাঁর ঝুলিতে। আর এই ম্যাচে তো শূন্য। কোনও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এই নিয়ে দ্বিতীয়বার এত কম রান করলেন কোহলি। এর আগে ২০১২-১৩ য় পাকিস্তানের বিরুদ্ধে ১৩ রান করেন। 



ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে কোহলির এটাই সর্বনিম্ন স্কোর। এই নিয়ে মোট ১৫ টা শূন‍্য করলেন বিরাট। সবচেয়ে বেশি শূন্য করার তালিকায় শচীন তেণ্ডুলকর (২০), যুবরাজ সিং (১৮) এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের (১৬) পর চতুর্থ স্থানে উঠে এলেন কোহলি। বিরাট এদিন বীরেন্দ্র শেহওয়াগ এবং সুরেশ রায়নাকে টপকেছেন। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

6 মন্তব্যসমূহ

Ad Code