রাজ্যপাল জগদীপ ধনকড়ের অপসারণের দাবি জানিয়ে রাজ্য সভায় প্রস্তাব পেশ তৃণমূলের
রাজ্য- রাজ্যপাল বিতর্ক এবার রাজ্যসভা পর্যন্ত। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের অপসারণের দাবি জানিয়ে রাজ্য সভায় প্রস্তাব পেশ তৃণমূলের।বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনের (Budget Session) প্রথম পর্বের শেষদিনে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় রাজ্যসভার সচিবালয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে অপসারণের দাবিতে চিঠি পাঠিয়েছেন।
বহুদিন ধরে রাজ্যপাল রাজ্যে কাজে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ। এনিয়ে একাধিকবার মৌখিক করলেও হয়নি কোনো কাজ। রাজ্যপালের আচার আচরণে ক্ষুব্ধ রাজ্য। হস্তক্ষেপ করে চলেছেন তিনি। সেকারণেই গত ২৭ জানুয়ারি তৃণমূল সাংসদদের বৈঠকে ধনকড়কে অপসারণের জন্য সংসদে স্বতন্ত্র প্রস্তাবের নির্দেশ দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই এই প্রস্তাব পেশ।
রাজ্যসভায় তৃণমূলের বক্তব্য, “রাজ্যসভার রুল বুকের ১৭০ নম্বর ধারা অনুযায়ী আমি এই স্বতন্ত্র প্রস্তাব পেশ করছি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় যেভাবে নির্বাচিত রাজ্য সরকারের প্রতিদিনের কাজকর্মে হস্তক্ষেপ করছেন এবং সাংবিধানিক পদে থাকা আধিকারিক ও সরকারের নীতির সমালোচনা করছেন, এই হাউজ তার নিন্দা করুক।” এরপরেই রাজ্যপালকে অপসরণে্য দাবি জানান।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ