রাত পোহালেই আসানসোল পৌর র্নিবাচন, তাই পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড সীমান্ত ডুবর্ডি বর্ডার এ পুলিশের কড়া নিরাপত্তা
রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : রাত পোহালেই আসানসোল পৌর নির্বাচন আর তাই এই পৌরনির্বাচন কে সুষ্ঠ শান্তি প্রকিয়া তে করার লক্ষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড বর্ডার ডুবর্ডি চেকপোষ্টে পুলিশের কড়া নিরাপত্তা।
ভিনরাজ্য থেকে এই রাজ্যে আগত দুচাকা ও চারচাকা বাহন থামিয়ে চালানো হচ্ছে ন্যাকাতল্লাশি!বলতে গেলে ডুবর্ডি বর্ডার এলাকায় পুলিশের কড়া নিরাপত্তা। আসানসোল পৌরনির্বাচন কে সুষ্ঠ ও শান্তি প্রকিয়া তে করার লক্ষে এই নিরাপত্তা ।
এই নাকা তল্লাশির সময় একটি ঝাড়খন্ড নম্বর চারচাকা গাড়ি থেকে একটি ব্যাগের মধ্যে ৪ লক্ষ টাকা নগদ মেলে বলে খবর এবং ডুবর্ডিবর্ডার এলাকায় ওই গাড়িটিকে আটকে রাখাহয়। এতোপরিমান নগদটাকার ঘটনা পুলিশ ক্ষতিয়ে দেখছে। যদিও ঐ টাকার মালিকের দাবি তারা ঝাড়খন্ডএর (রাজগঞ্জের)স্টেট্ ব্যাঙ্ক থেকে টাকা তুলে রানীগঞ্জ গাড়ি কেনার জন্য যাচ্ছিলেন । এখানে নির্বাচন তা জানা ছিলোনা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ