তিন থানার বিরাট সাফল্য, উদ্ধার আগ্নেয়াস্ত্র, গান পাউডার, গুলি
অভীক মিত্র, বীরভূমঃ
গোপনসূত্রে খবর পেয়ে শুক্রবার গভীররাতে দাশকলগ্রাম রেলগেটের কাছ থেকে গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র সমেত নিমড়া গ্রামের পলা শেখ ও মালো শেখ এবং কালীপুর গ্রামের আসরাম শেখ নামে তিন দুস্কৃতীকে গ্রেফতার করেছে কীণাহার থানার পুলিশ ।
ধৃতরা ডাকাতি করার উদ্দেশ্য জড়ো হয়ে ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।
অন্যদিকে গোপনসূত্রে খবর পেয়ে সূচপুর গ্রামের নেপাল শেখ এবং শেরপুর গ্রামের কামাল খান নামে দুই দুস্কৃতীকে গ্রেফতার করেছে নানুর থানার পুলিশ ।
তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি, সাড়ে চার কেজি গান পাউডার এবং একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ।
এদিকে গোপনসূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে সদাইপুর থানার ওসি মোহাম্মদমিকাইল মিয়ার নেতৃত্বে ষাট নং জাতীয় সড়কে গলাকাটা ব্রিজে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া সশস্ত্র তিনজন ডাকাতকে গ্রেপ্তার করলো সদাইপুর থানার পুলিশ ।
সেখ বদরুজ্জামাল, সেখ মেহের,রিফাজুল ইসলামকে গ্রেপ্তার করলেও বাকিরা পালিয়ে যায় । প্রত্যেকের বাড়ি পাঁড়ুই থানার জানুরি গ্রামে । একটি ওয়ান সাটার,রড,দুই রাউন্ড কার্তুজ, ভোজালি উদ্ধার করে পুলিশ ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ