Latest News

6/recent/ticker-posts

Ad Code

ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে T20 দল থেকে বাদ রাহুল-অক্ষর! দলে কারা?

ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে T20 দল থেকে বাদ রাহুল-অক্ষর! দলে কারা?





ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে টি২০ দল ঘোষনা করেছে ভারত। আর সেই দল থেকে ছিটকে গেলেন রাহুল ও অক্ষর। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ইডেনে তিন ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে ঋতুরাজ গায়কোয়াড় এবং দীপক হুডাকে।




দ্বিতীয় ওয়ান ডে-তে ৪৯ রানে আউট হওয়ার পর চোট নিয়ে সমস‍্যা হয় রাহুলের। বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে রাহুলের। সেই কারণে তাঁকে আপাতত মাঠের বাইরেই থাকতে হবে। এদিকে, সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন অক্ষর প্যাটেল। তিনিও রিহ্যাবের শেষ পর্যায়ে রয়েছেন।




একনজরে দেখে নিন ঘোষিত ১৮ জনের দল:


রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দূল ঠাকুর, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হার্শাল প্যাটেল, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক হুডা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code