BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

সমাজ কল্যাণ মূলক কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে অভিনবভাবে জন্মদিন পালন 'KCF' সদস্যা প্রিয়ার

সমাজ কল্যাণ মূলক কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে অভিনবভাবে জন্মদিন পালন 'KCF' সদস্যা প্রিয়ার

KCF




দিনহাটার অত্যন্ত পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন "খুশির ছোঁয়া ফাউন্ডেশন - KCF" প্রতিনিয়তই বিভিন্ন রকম উদ্যোগের মধ্য দিয়ে নিঃস্বার্থ ভাবে সমাজের অসহায় মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে চলেছে। এমনকি নিজেদের বিশেষ দিন গুলিতেও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো থেকে বিরত থাকেননি "KCF" সদস্যরা। 



সেরূপ "KCF" সদস্যা "প্রিয়া সাহা" আজ তার জন্মদিন উপলক্ষ্যে এগিয়ে এলেন বিভিন্ন রকম সমাজ কল্যাণ মূলক কর্মসূচি তথা রক্তদানের এক গুচ্ছ বার্তা নিয়ে "দিনহাটা ব্লাড ব্যাংক"- এ "স্বেচ্ছায় রক্তদান শিবির"- এর আয়োজন, পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা নিয়ে পথ চলতি মানুষদের মধ্যে চারাগাছ বিলি, ছোটো ছোটো ভাই - বোনদের সাথে কেক কেটে, তাদের হাতে শুকনো খাবার তুলে দেওয়ার পাশাপাশি অসহায় মানুষদের হাতে রাতের আহার তুলে দেওয়া ইত্যাদি উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে নিজের জন্মদিন পালন করার উদ্দেশ্যে। আজকের আয়োজিত "রক্তদান শিবির"- টিতে স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন মোট ১৪ জন রক্তদাতা।



আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিম "KCF"- এর সভাপতি রোহিত ইসলাম ও সম্পাদক দীপক বর্মন সহ অন্যান্য সদস্যরাও। তারা জানান যে তাদের টিম "KCF"- এর সদস্যা প্রিয়া সাহার গৃহীত প্রতিটি কর্মসূচি অত্যন্ত সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়। তারা প্রিয়াকে জন্মদিন উপলক্ষ্যে এত সুন্দর কর্মসূচি গুলি গ্রহণ করার জন্য জানান কুর্ণিশ এবং তার আয়োজিত "স্বেচ্ছায় রক্তদান শিবির"- টিতে যারা যারা স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন, সেই সকল রক্তযোদ্ধাদের জানান রক্তিম অভিনন্দন ও স্যালুট।
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

🔥 Trending News

Loading...
Facebook WhatsApp X Copy