Maha Shivratri পালন পদ্ধতি, মহাশিবরাত্রীর তিথি, সময়
শিবই হল অনুভব, শিবই হল পরম সাধন। তাইতো শিব কথার প্রকৃত অর্থ হল 'শূন্য' বা যা সম্পুর্ন নিরাকার। ঋষিদের মতে শিব যিনি সমস্থ বাধন হতে মুক্ত যিনি সর্ব জ্ঞানী, ত্রিকাল দর্শী এবং সর্বত্র বিরাজমান।যিনি সারা মহাবিশ্বের সময়ের বাধন হতে মুক্ত তিনি হলেন সমস্থ ইন্দ্রের ঈশ্বর স্বয়ং শিব।
আর মাত্র কয়েকদিন, তারপরই মহা শিবরাত্রি (Maha shivaratri) । মহা শিবরাত্রি হল উত্তর গোলার্ধের গভীরতম রাত কারণ এই দিন উত্তর গোলার্ধের অবস্থান খুবই অদ্ভুদ রকম ভাবে পরিবর্তিত হয়। এই দিন এই প্রকৃতি আমাদের জীবনের চেতনা ও শক্তির অনুভব চরমে নিয়ে যেতে সাহায্য করে।
spiritual বা আধ্যাত্মিক পথের মানুষরা এই দিনটির জন্য অপেক্ষা করেন। এই দিন প্রকৃতি তাদের সাধনার ও সিদ্ধির চরম সীমায় নিয়ে যেতে সাহায্য করে। এই দিন প্রতিটি মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ সে আপনি যে কোনও কাজের সাথেই যুক্ত থাকুন না কেন।
Maha Shivratri পালনের বিশেষ কারণ:
শিবরাত্রী প্রতিটি মানুষের মধ্যে থাকা তম গুণ ও রজ গুনের মধ্যে সমতা তৈরির বিশেষ সুযোগ। এতে লোভ ক্রোধ রাগ হিংসা থেকে মনকে খুব সহজে মুক্ত করা যায়।
এই দিন খুব সহজে শরীরের নানা রোগ যেমন রুক্ষ ত্বক, ঘুমের সমস্যা প্রভৃতি থেকে খুব সহজে মুক্তি পাওয়া যায়।
যারা গভীর রোগ নিয়ে দীর্ঘ দিন ভুগছেন তারা মহা মৃতুঞ্জয় জব করলে অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন।
এই দিন বিধি পূর্বক পঞ্চভূত শুদ্ধি দ্বারা শরীরে ও মনের নানা সমস্যা থেকে নিশ্চিত রেহাই পাওয়া যায়।
Maha Shivratri পালন পদ্ধতিঃ
সকল বেলায় স্নানের পর এই দিন ও সঠিক বৈদিক মন্ত্র উচারণে মন্দিরে পূজা সম্পূর্ণ করা উচিত।
এই দিন প্রতিটি মানুষের সম্পূর্ন রূপে উপস করা উচিত বা না হলে ফল অহার করা উচিত।
শিব রাত্রির রাত্রে না ঘুমিয়ে, মেরুদন্ড সোজা রেখে বসা সবচেয়ে গুরুত্ত পূর্ণ। কারণ এই এনার্জির পরিবর্তন বছরে মাত্র একবার অনুভব করা যায় যা সমস্থ মানুষের জন্য উপকারী।
এই দিন শরীরে সুতির নরম কাপড় পরা সবচেয়ে বেশি উপকারী ও চামড়ার জিনিস এই দিন যত কম ব্যবহার করা উচিত।
যদি আপনি এই দিন সাধনা করেন তবে খুবই ভাল । সাধনার ও অনুভববের চরম সীমায় যাবার শ্রেষ্ঠ দিন হল মহা শিব রাত্রি।
শিব রাত্রি ২০২২ তিথি
২০২২ সালে শিব রাত্রি তিথি শুরু হবে ০১ মার্চ ০৪ টা বেজে ১৬ মিনিটে।
তিথি শেষ হবে: ০২ মার্চ ০২ টা ।
নিশিতা কাল পুজোর সময়:
০১ মার্চ ২০২২ রাত ১২ টা ১৬ মিনিট থেকে রাত ১টা ০৫ মিনিট পর্যন্ত।
শিব রাত্রি প্রথম প্রহর পুজোর সময়ঃ
০১ মার্চ ২০২২ সন্ধে ৬টা ৩১ মিনিট থেকে ৯টা ৩৬ মিনিট পর্যন্ত।
রাত্রি দ্বিতীয় প্রহর পুজোর সময়:
০১ মার্চ ২০২২ রাত ৯টা ৩৬ মিনিট থেকে রাত ১২টা ৪০ মিনিট পর্যন্ত।
রাত্রি তৃতীয় প্রহর পুজোর সময়:
০২ মার্চ ২০২২ রাত ১২টা ৪০ মিনিট থেকে রাত ৩টা ৪৫ মিনিট পর্যন্ত।
রাত্রি চতুর্থ প্রহর পুজোর সময়:
০২ মার্চ ২০২২ রাত ৩টা ৪৫ মিনিট থেকে ভোর ৬টা ৫০ মিনিট পর্যন্ত।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
7 মন্তব্যসমূহ
Jay shiv 🙏
উত্তরমুছুনGood information
উত্তরমুছুনHar har mahadev🙏🙏
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনJay shiv
উত্তরমুছুনNice post
উত্তরমুছুনজয় ভলেনাথ ❤️❤️❤️
উত্তরমুছুন