আজ থেকে ফের শুরু হল পঠন পাঠন
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঘোষনা মতো আজ থেকে ফের শুরু হল পঠন পাঠন। স্কুল খোলায় স্কুলমুখী হতে দেখা ছাত্রছাত্রীদের।
আজ থেকে পঠন পাঠন শুরু হলেও উপস্থিতির হার অনেকটাই কম। তবে, একাধিক স্কুল শিক্ষক-শিক্ষিকাদের মতে, স্বরস্বতী পুজোর পর উপস্থিতির হার বাড়তে পারে।
অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির জন্য আজ থেকে খুলেছে স্কুল। করোনার ভয়াল প্রকোপ থেকে শিক্ষার্থীদের রক্ষার্থে বন্ধ রাখা হয় স্কুল। এদিকে স্কুল খোলার দাবিতে সরব হয় সব মহলের একাংশ। মামলা হয় আদালতে।
এদিন যেমন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ দেখা যায় তেমনি শিক্ষক শিক্ষিকাদের মধ্যে স্কুল খোলার উৎসাহ দেখা যায়। সরকারি বিধি নিষেধ মেনে এদিন থেকে পঠন পাঠন শুরু হল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ