বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক বিদ্যালয় সংসদ চেয়ারম্যান, খেলেন মিড ডে মিল
অভীক মিত্র -
করোনা মহামারীর জন্য দীর্ঘ দুইবছর পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঘোষনা মতো রাজ্যে শুরু হল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে । প্রথমে প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পাড়ায় পাড়ায় শিক্ষালয় চলার পর এবার ক্লাসরুমে আরম্ভ হল পড়াশুনা। আর এতে খুশি যেমন পড়ুয়ারা তেমনি শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবক অভিভাবিকারাও। স্কুল শুরু হতেই বেশ আগ্রহ দেখা গেল পড়ুয়াদের মধ্যে।
এদিন রাজনগর বড়বাজার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন রাজনগর ব্লকের বিডিও শুভদীপ পালিত, রাজনগর থানার ওসি প্রসেনজিৎ দত্ত,রাজনগর পঞ্চায়েতসমিতি পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু । পড়ুয়াদের হাতে কেক ও মাস্ক তুলে দেন তাঁরা । এদিকে বোলপুর বালিকা নিম্ন বুনিয়াদি বিদ্যালয় পরিদর্শন করেন বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ চেয়ারম্যান ড: প্রলয় নায়েক । পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে-মিল খান চেয়ারম্যান ড: প্রলয় নায়েক । পড়ুয়াদের হাতে মাস্ক তুলে দেন প্রলয়বাবু ।
দীর্ঘদিন বাদে স্কুল খুলতেই প্রশাসনিক স্তরের উচ্চ পদস্থ অফিসারদের স্কুল ভিজিট নজর কেড়েছে সকলের। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় মুক্ত পরিবেশ থেকে অনেক দূরেই ছিল শিশুরা। তবে করোনা বিধি মেনে স্কুল খোলায় এবার কিছুটা উপকার হবে শিক্ষার্থীদের এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
2 মন্তব্যসমূহ
Just for seeing approach to the society
উত্তরমুছুনJust for seeing approach to the society
উত্তরমুছুন