'জনদরদী-সম্ভাবনাময়' বাজেট, প্রশংসা করে অর্থমন্ত্রীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
আজ মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ৬০ লক্ষ নতুন চাকরি, আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি তৈরির পরিকল্পনা। প্রতি ঘরে নলবাহিত জল পৌঁছতে বরাদ্দ ৬০ হাজার কোটি। তবে একই রয়ে গেল করকাঠামো। এবারও অপরিবর্তিত আয়কর। বাজেটের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি বলেছেন, কেন্দ্রের বাজেট উন্নয়নমুখী। আধুনিক ভারত গড়ার লক্ষ্যে এই বাজেট। তিনি আরো বলেছেন, ‘বিনিয়োগ ও কর্মসংস্থানের লক্ষ্যে এই বাজেট খুবই সম্ভাবনাময়। স্বাস্থ্য থেকে শিক্ষা, পরিকাঠামো সবকিছুতে গুরুত্ব দেওয়া হয়েছে।
সমাজের সর্বস্তরের মানুষের কথা ভাবা হয়েছে বলেও জানা প্রধানমন্ত্রী। তিনি বলেন আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, গত ১০০ বছরের সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে এই বাজেট নতুন আশার সঞ্চার করেছে। অর্থব্যবস্থাকে শক্তিশালী করে তোলার পাশাপাশি এই বাজেট সাধারণ মানুষের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে।
তিনি বলেছেন, বাজেট বুনিয়াদি কাঠানো, বেশি লগ্নি, আরও বেশি উন্নতি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনায় ভরপুর। তিনি বলেছেন, এই বাজেট গ্রিন কর্মসংস্থানের সম্ভাবনাও খুলবে।
প্রধানমন্ত্রী বলেছেন, হিমাচল, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর ও উত্তর-পূর্বের মতো অঞ্চলে প্রথম দেশে পর্বতমালা যোজনা শুরু করা হচ্ছে। এই পরিকল্পনা পার্বত্য এলাকায় পরিবহণের আধুনিক ব্যবস্থা গড়ে তুলবে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, বাজেটে মৌলিক পরিকাঠামোতে বেশি লগ্নি, আর্থিক বৃদ্ধি ও আরও বেশি কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, এই বাজেটের একটা গুরুত্বপূর্ণ দিক গরিব অংশের কল্যাণ। প্রত্যেক দরিদ্রদের যাতে পাকা বাডি, বাড়িতে জলের সংযোগ, শৌচালয়, রান্নার গ্যাসের সুবিধা থাকে, সেই বিষয়গুলি বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে। সইসঙ্গে আধুনিক ইন্টারনেট কানেক্টিভিটির ওপরই একই ধরনের গুরুত্ব দেওয়া হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ