Latest News

6/recent/ticker-posts

Ad Code

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস

Abhishek
Calcutta High Court
Pic Source: Internet 

কলকাতা, সংবাদ একলব্য: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য রাজনীতিতে নাটকীয় মোড়। দলের অন্তত ৮০০ জন কর্মী ও নেতাকে নির্বাচন কমিশন গ্রেফতার করতে পারে, এই আশঙ্কাপ্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলা করার অনুমতিও দিয়েছে। আগামী বুধবার মামলাটির শুনানি হতে পারে।


কি অভিযোগ তৃণমূলের?

তৃণমূলের অভিযোগ, প্রথম দফার ভোটের ঠিক দু'দিন আগে নির্বাচন কমিশন বেছে বেছে শাসকদলের নেতা-কর্মীদের তালিকা তৈরি করেছে। এই তালিকায় একাধিক হেভিওয়েট নেতার নাম থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে তৃণমূলের তরফে। দলের বর্ষীয়ান নেতা ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, "বিপুল সংখ্যক তৃণমূল কর্মীকে গ্রেফতার করার পরিকল্পনা করা হচ্ছে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করতে পারে।"

কয়েকজন হেভিওয়েটকেও গ্রেফতারির আশঙ্কা! 

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, তাদের প্রায় ৮০০ জন কর্মীকে নজরে রেখেছে কমিশন এবং যে কোনও সময় তাঁদের গ্রেফতার করা হতে পারে। সেই তালিকায় কয়েকজন হেভিওয়েট নেতাও রয়েছেন বলে আশঙ্কা তৃণমূলের।

আদালতকে বিষয়টি সম্পর্কে অবহিত করে দ্রুত হস্তক্ষেপের আর্জি জানায় তৃণমূল। আদালতে কল্যাণ বলেন, “ওই তৃণমূল কর্মীদের গ্রেফতারির আশঙ্কা করা হচ্ছে।”

প্রসঙ্গত, প্রায় প্রতিটি নির্বাচনী সভা থেকেই তৃণমূল নেতা-কর্মীদের গ্রেফতারি নিয়ে আশঙ্কাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে তৃণমূল কর্মীদের গ্রেফতারির আশঙ্কা করে হাই কোর্টে গেল তৃণমূল।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code