নতুন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির শুভ সূচনা
বেঙ্গালুরুতে নতুন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র (National cricket Academy) ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) ও সচিব জয় শাহ (Joy Shah)।
এনসিএ (National cricket Academy) ডিরেক্টর তথা প্রাক্তন তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণও (VVS Laxman) ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে ছিলেন।
নতুন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবতীয় অত্যাধুনিক প্রযুক্তি ও পরিকাঠামো সহ ৪০টি প্র্যাকটিস পিচ, ২০টির বেশি ফ্লাড লাইট সুবিধা, এবং ১৬ হাজার বর্গফুটের একটি জিম তৈরি করা হচ্ছে।
বেঙ্গালুরুতে একটি জাতীয় ক্রিকেট অ্যাকেডেমি আছে, তবে এবার নতুন আরও একটি অত্যাধুনিক সুবিধাযুক্ত বড় মাপের ক্রিকেট অ্যাকাডেমি করা হচ্ছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ