Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূলের চেয়ারপার্সন হিসাবে নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের চেয়ারপার্সন হিসাবে নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়





বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হিসাবে নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূলের সাংগাঠনিক নির্বাচন ছিল আর সেই নির্বাচনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হিসাবে নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।



তৃণমূল সূত্রে জানা যায়, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময় ছিল। মনোয়ন প্রত‍্যাহার করার সময় ছিল বেলা ১২টা ৩০ পর্যন্ত। সাংসদ, বিধায়ক, পুরসভার চেয়ারম্যানের মতো দেড় হাজার ডেলিগেট ভোট দেন। চেয়ারপার্সন পদে শুধু মমতা বন্দোপাধ‍্যায় দাড়ানোর কথা ছিল।




সাংগঠনিক এই নির্বাচনের রিটার্নিং অফিসার পার্থ চট্টোপাধ্যায়। বিশেষ পর্যবেক্ষক হিসেবে হাজির ছিলেন সংস্কৃতি জগতের বিশিষ্টরাও।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code