Latest News

6/recent/ticker-posts

Ad Code

Olympic: প্রায় ৪০ বছর পর ১৪০ তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশন ভারতে

IOC Session 2023: প্রায় ৪০ বছর পর ১৪০ তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশন ভারতে 

IOC Session 2023




নতুন দিল্লি, ১৯ ফেব্রুয়ারি: প্রায় ৪০ বছর পর ২০২৩ সালে ১৪০ তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC Session 2023) অধিবেশন মুম্বইতে (Mumbai) আয়োজন করতে চলেছে ভারত (India)।


এর আগে ১৯৮৩ সালে নতুন দিল্লিতে এই অধিবেশনের আয়োজন করা হয়েছিল। শনিবার শীতকালীন অলিম্পিকের ফাঁকে বেজিংয়ে অনুষ্ঠিত বিডে ভারত এই অধিবেশন আয়োজনের দায়িত্ব পায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় অধিবেশনের আয়োজক হওয়ার অধিকার জিতেছে ভারত।


IOC Session 2023



ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (Indian Olympic Association) সদস্য নীতা আম্বানি, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নরিন্দর বাত্রা, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এবং অলিম্পিকে স্বর্ণপদক জয়ী অভিনব বিন্দ্রাকে নিয়ে গঠিত ভারতীয় প্রতিনিধি দলটি বেজিংয়ে ১৩৯ তম আইওসি অধিবেশনে ভারতের উপস্থাপনা করেন।


Indian Olympic Association এর প্রেসিডেন্ট নরিন্দের ধ্রুব বাত্রা সংবাদ সংস্থা ANI কে জানিয়েছে ২০২৩ এর মে জুন মাস নাগাদ এই অধিবেশন হতে চলেছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code