Latest News

6/recent/ticker-posts

Ad Code

Cricket: সাক্ষাৎকার না দেওয়ায় ঋদ্ধিমান সাহাকে হুমকি সাংবাদিকের !

সাক্ষাৎকার না দেওয়ায় ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) হুমকি সাংবাদিকের ! 


Wriddhiman Saha



টিম ইন্ডিয়ার উইকেট-রক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) শনিবার গভীর রাতে টুইটারে এক সাংবাদিকের সাথে WHATSAPP কথোপকথন এর স্ক্রিনস্যুট শেয়ার করেছেন। যেখানে 'সাংবাদিক'কে সাক্ষাৎকার না দেওয়ায় ঋদ্ধিমানকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।


শেয়ারকরা স্ক্রিনস্যুটে দেখা যাচ্ছে উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা সাংবাদিককে সাক্ষাৎকার না দিয়ে সাংবাদিককে অপমান করেছেন বলে অভিযোগ তোলা হয়েছে। সেই সাংবাদিক তাই ঋদ্ধিমান সাহাকে হুমকি দিয়েছিলেন যে তিনি আর কখনও 37 বছর বয়সী ব্যক্তির সাক্ষাৎকার নেবেন না।




ঋদ্ধিমান সোশ্যাল মিডিয়াতে পুরো চ্যাটটি শেয়ার করে বলেছেন, "ভারতীয় ক্রিকেটে আমার সমস্ত অবদানের পরে.. আমি একজন তথাকথিত "সম্মানিত" সাংবাদিকের মুখোমুখি হয়েছি! এভাবেই সাংবাদিকতা শেষ হচ্ছে"


ট্যুইটারে শেয়ার করবার পরই ঋদ্ধিমান ভক্ত এবং অনেক সিনিয়র সাংবাদিকদের কাছ থেকে সমর্থন পেয়েছেন তিনি ।




প্রসঙ্গত শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য টিম ইন্ডিয়া স্কোয়াড থেকে বাদ পড়া চারজনের একজন ছিলেন সাহা। সাহা বাদ পড়ার বিষয়ে, নির্বাচকদের চেয়ারম্যান চেতন শর্মা বলেছেন, "দেখুন, বয়স এমন কিছু নয় যা আমরা খুব বেশি বিশ্বাস করি। কী কারণে ঋদ্ধিকে বাদ দেওয়া হয়েছে, আমরা আপনাকে বলতে পারি না।"


তিনি আরও বলেন "কিন্তু এমন একটা সময় আসে যখন আপনি তরুণদের নিয়ে ভাবতে শুরু করেন । এছাড়াও, আমি জানি না সাহা কেন রঞ্জি ট্রফি খেলছেন না। এটা আমার এখতিয়ার নয়, রাজ্য ইউনিটকে এটি দেখতে হবে।" .
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code