NBSTC তে এজেন্সির মাধ্যমে নিয়োগ হওয়া কর্মীদের কাজ হারিয়ে বিক্ষোভ কোচবিহারে
অরবিন্দ শর্মা, সংবাদ একলব্যঃ
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার(NBSTC) ঠিকা কর্মীরা এজেন্সির মাধ্যমে নিয়োগ হয়েছিল। কাজ হারিয়ে তারা বিক্ষোভ দেখায় কোচবিহার শহরের হাসপাতাল মোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে।
তাদের দাবী চাকরিতে পুনর্বহাল করতে হবে। তাঁরা অভিযোগ জানায় গত বছর ফেব্রুয়ারি মাসে একটি এজেন্সির মাধ্যমে তাঁদের ৩৫০ জন চালক কর্মীকে নিয়োগ করেছিলো । প্রথমে অস্থায়ী ভাবে হলেও পরবর্তীতে স্থায়ী করা হবে বলেও তাঁদের আশ্বাস দেওয়া হয়েছিল। নিয়োগের সময় এজেন্সিকে টাকা দিয়ে চাকরি নিয়েছিলেন বলে দাবি করেছেন বিক্ষভকারীরা। কিন্তু চাকরি পাওয়ার ১২০ দিন বাদেই তাঁদের ছাটাই করা হয়।সাত মাস থেকে কোনো বেতন না পেয়ে তারা দিশাহারা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ