স্কুল বন্ধ থাকায় বাড়িতে বসে চলে গিয়েছে শিশুদের বর্ণ চেনার ক্ষমতা!
কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল। সারা দেশের মধ্যে সবচেয়ে বেশিদিন স্কুল বন্ধ ছিল বাংলাতেই। স্কুল বন্ধ থাকায় বর্ণও চিনতে পারছে না বহু পড়ুয়া। ১৭টি জেলার ৫১০টি গ্রামের ১১ হাজার বেশি শিশুর পরীক্ষা নিয়ে তাই হতবাক সমীক্ষকরা।
ওই বেসরকারি সংস্থার বার্ষিক রিপোর্টের দাবি, অবস্থা এতটাই খারাপ যে বানান করে শব্দ এবং শব্দ পাশাপাশি জুড়ে বাক্যও পড়তে পারা তো দূর, তাদের অনেকে বর্ণও চিনতে পারছে না।
কোভিডের তৃতীয় ঢেউ চলে যাওয়ার প্রাক্কালে উঠে এসেছে এই আশঙ্কার তথ্য। স্কুল বন্ধ থাকায় বাড়িতে বসে চলে গিয়েছে বর্ণ চেনার ক্ষমতা। রাজ্যের পঞ্চম শ্রেণির ৮৫ শতাংশ শিশু শব্দ চিনতে পারছে না। বানান করে পড়তে পারছে না, ‘আম’, ‘আপেল’-এর মতো সাধারণ শব্দ।
বেসরকারি সংস্থার করা এই রিপোর্টের নাম অ্যানুয়াল স্টেটাস অফ এডুকেশন রিপোর্ট (এএসইআর) (ASER)। যেখানে দেখা গিয়েছে, শুধু বাংলা কিংবা বিজ্ঞানই নয়। সাধারণ বিয়োগ অঙ্ক ভুলে গিয়েছে অষ্টম শ্রেণির পড়ুয়ারা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ