Latest News

6/recent/ticker-posts

Ad Code

ধূপগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত-১৪

ধূপগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত-১৪




ফের ধূপগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত-১৪। শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি ধূপগুড়ি জংলিবাড়ি এলাকায় একটি অনুষ্ঠানের ক্যাটারিং এর পিকআপ ভ্যান এবং মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে এই দূর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। 



জানা গেছে বিকট শব্দ শুনে এলাকাবাসীরা ছুটে আসেন এবং আহতদের উদ্ধারের জন্য হাত লাগান এবং তড়িঘড়ি ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। এর পর খবর দেন ধূপগুড়ির দমকল ও পুলিশে । দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে আসে। 




আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। অন্তরা সকলেই প্রায় ধুপগুড়ি এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে তবে তাদের নাম এখনো সঠিকভাবে জানা যায়নি। তদন্তে ধুপগুড়ি থানার পুলিশ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code